28.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই : ডিবি প্রধান

জনপ্রিয়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, “যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, তাদের আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দমন করা হবে।”
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিবি প্রধান জানান, “রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের পাশাপাশি নেপথ্যের পরিকল্পনাকারীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। আজই ৪৪ জনকে আটক করা হয়েছে।”
তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় যারা উসকানি বা নির্দেশনা দিচ্ছে, তাদের বিষয়ে আমরা সতর্ক আছি। অনেকে রাজপথে দেখা না দিলেও অনলাইনে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
শফিকুল ইসলাম উদাহরণ দিয়ে বলেন, “একজন রিকশাচালককে ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছিল, পরে সেই ভিডিও ভাইরাল করা হয়। বিশ্লেষণে দেখা গেছে, ওই ব্যক্তির কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এভাবে সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে এই ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। নাগরিকদের অনুরোধ করছি, কেউ যেন গুজবে কান না দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।”

- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...