32 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন। তার আগমনের আগে ঢাকার গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি দ্রুত সংস্কারের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে। বাড়িটি তাঁর মা বেগম খালেদা জিয়ার বাসভবনের ঠিক পাশেই অবস্থিত।
দলীয় সূত্র জানায়, বাড়ির ভেতরে-বাইরে রং করা, পুরোনো অংশ মেরামত, বৈদ্যুতিক-স্যানিটারি কাজসহ পুরো জায়গাটি বসবাসযোগ্য করে তোলা হচ্ছে। নিরাপত্তার অংশ হিসেবে সীমানা প্রাচীরের উপর কাঁটাতারের নতুন বেষ্টনী দেওয়া হচ্ছে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি প্রধান ফটকের পাশেই স্থাপন করা হয়েছে একটি নিরাপত্তা চেকপোস্ট।
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “তারেক রহমান গুলশান এভিনিউয়ের এই বাড়িতেই থাকবেন। ভেতরে-বাইরে কাজ শেষ পর্যায়ে রয়েছে।”
অন্য সদস্য সেলিমা রহমান জানান, দেড় বিঘা জায়গাজুড়ে নির্মিত বাড়িটি বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। সম্প্রতি বাড়িটির নামজারি তারেক রহমানের নামে সম্পন্ন হয়েছে। তিনটি বেডরুম, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুলসহ আধুনিক সব সুবিধা রয়েছে বাড়িটিতে।
তারেক রহমানের ব্যক্তিগত বাসভবনের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ও। ধারণা করা হচ্ছে, দেশে ফেরার পর সেখান থেকেই সরাসরি দলের কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...