ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র পুনর্গঠনের অংশ হিসেবে পুলিশের পোশাক ও বাহিনী সংস্কারের দাবিও জোরালো হয়ে ওঠে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যরাই বিদ্যমান ইউনিফর্ম পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতেই বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক নতুন করে ডিজাইন ও পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আজ (১৫ নভেম্বর) থেকে দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন ইউনিফর্ম পরিধান শুরু করেছেন।
নতুন পরিকল্পনায় মহানগর পুলিশের জন্য নির্ধারিত হয়েছে লোহার (আইরন) রঙের নতুন পোশাক। একই রঙের ইউনিফর্ম পেয়েছে—
-
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
-
ট্যুরিস্ট পুলিশ
-
হাইওয়ে পুলিশ
-
নৌপুলিশ

