32 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

‘আমরা বানিয়াচং থানা পু’ড়ি’য়েছি, এসআই সন্তোষকে জ্বা’লিয়ে দিয়েছি’

জনপ্রিয়
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে আটক ছাত্রলীগের এক সাবেক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বাক্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে এলাকায় আলোচনা চলছে।
ভাইরাল ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। ভিডিওতে তিনি প্রশাসন গঠনে তাদের ভূমিকার কথা উল্লেখ করেন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বানিয়াচং থানায় অগ্নিসংযোগ ও এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর প্রসঙ্গ টানেন বলেও শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকা থেকে জুলাইযোদ্ধা এনামুল হাসান নয়নকে আটক করে থানায় নেওয়া হয়। পরে দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা থানায় গিয়ে তার মুক্তির দাবি জানান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরবর্তীতে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সীর মধ্যস্থতায় এনামুল হাসান নয়নকে ছেড়ে দেওয়া হয়। তবে পুরো ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য জানার চেষ্টা চলছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...