32 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

মোসাব্বিরকে গু’লি করে হ’ত্যা, শু’টার জিনাতসহ গ্রে’প্তার ৪

জনপ্রিয়
রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত শুটার জিনাতসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোসাব্বির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ডিবি আরও চারজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শুটার জিনাত এবং ঘটনার পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন বিল্লাল। সংবাদ সম্মেলনে তাদের ভূমিকা ও গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।
ঘটনার পরদিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত মোসাব্বিরের স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলাটি করেন।
পুলিশ জানায়, আজিজুর রহমান মোসাব্বির বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক মামলার আসামি ছিলেন এবং দীর্ঘ সময় কারাভোগ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পুনরায় দলীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...