32 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

জনপ্রিয়

গণতান্ত্রিক আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ মতবিনিময় সভা শুরু হয়। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’—এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ দলটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।
মতবিনিময় সভায় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ন্যায়বিচারের দাবি জানান।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...