32 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জনপ্রিয়
টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানি শেষে ইসি এই সিদ্ধান্ত দেয়।
এর আগে মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। শুনানিতে তার আইনজীবী দাবি করেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।
এ বিষয়ে শুনানিকালে নির্বাচন কমিশনার মাছউদ আহমেদ বলেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে, তবে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। ফলে কেবল নিষিদ্ধ দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিলের সুযোগ নেই।
সব পক্ষের বক্তব্য পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বহাল রাখার সিদ্ধান্ত দেয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি আজ শেষ দিনে অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে সকাল সোয়া ১০টা থেকে এসব শুনানি শুরু হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...