22 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ, রাজনৈতিক গুঞ্জন নাকচ করলেন আজমেরী হক বাঁধন

জনপ্রিয়

জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ) আত্মপ্রকাশ করেছে। একই সঙ্গে সংগঠনটির তিনজন মুখপাত্র এবং ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিলের নাম ঘোষণা করা হয়েছে।
এনপিএর ঘোষিত তিন মুখপাত্র হলেন ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) এবং নাজিফা জান্নাত। সংগঠনটির উদ্যোক্তারা জানিয়েছেন, গণতান্ত্রিক আন্দোলন, সামাজিক ন্যায়বিচার ও জনসম্পৃক্ত রাজনীতিকে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।
নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘিরে সম্প্রতি অভিনেত্রী আজমেরী হক বাঁধন রাজনীতিতে যোগ দিচ্ছেন—এমন গুঞ্জন ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এনপিএর কয়েকজন নেতাকর্মীর সঙ্গে তাঁর ছবি প্রকাশ পাওয়ার পর এই আলোচনা আরও জোরালো হয়। তবে এসব দাবি স্পষ্টভাবে নাকচ করেছেন বাঁধন।
রোববার দুপুরে একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়। আমার রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই।” তিনি আরও জানান, নতুন রাজনৈতিক উদ্যোগে যুক্ত অনেকের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় ও সুসম্পর্ক রয়েছে, সেই সূত্রেই তাঁদের সঙ্গে দেখা হয়েছে। তবে এটিকে রাজনৈতিক দলে যোগ দেওয়ার সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
এদিকে পেশাগত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর কাজ শেষ করেছেন তিনি। পাশাপাশি রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার রটারড্যাম’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কমপিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে। বাঁধনের ধারণা, দ্য ডিফিকাল্ট ব্রাইড আরও বড় কোনো আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিতে পারে।
বর্তমানে তিনি তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন, যা আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...