30.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

জনপ্রিয়
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে ১০ থেকে ১৫ জন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর অভিভাবক প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দাবি জানান। পরে তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কথা শোনেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ সময় তারেক রহমান অভিভাবকদের ন্যায্য বিচার ও ক্ষতিপূরণের দাবির প্রতি সমর্থন জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...