18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

টি২০ বিশ্বকাপের আগে অনিশ্চয়তায় বাংলাদেশ, প্রস্তুতিতে ব্যস্ত বাকি বিশ্ব

জনপ্রিয়

টি২০ বিশ্বকাপকে সামনে রেখে যখন বিশ্বের প্রায় সব দল ব্যস্ত প্রস্তুতিতে, তখন ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। ম্যাচ ও সফর সূচি নিয়ে অনিশ্চয়তায় সময় কাটছে টাইগার ক্রিকেটারদের। বিপিএলের একটি ম্যাচ শেষে হতাশ কণ্ঠে টি২০ অধিনায়ক লিটন দাস বলেছিলেন, কোন দেশে গিয়ে কাদের বিপক্ষে খেলতে হবে—তা নিয়েই স্পষ্টতা নেই। খেলোয়াড়দের মধ্যে এই অনিশ্চয়তা যে কতটা গভীর, সেটিও ইঙ্গিত দিয়েছেন তিনি।
আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা থাকলেও, সেটি যে হচ্ছে না—তা নিশ্চিত। তবে বিকল্প কোনো ম্যাচ বা সিরিজ হবে কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ দল।
অন্যদিকে, জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত টেস্ট খেলুড়ে প্রায় সব দেশই টি২০ সিরিজে ব্যস্ত। ভারত নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে। পাকিস্তান ২৯ জানুয়ারি থেকে লাহোরে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেবে। শ্রীলঙ্কা খেলছে ইংল্যান্ডের বিপক্ষে, আর আফগানিস্তানের সঙ্গে সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে। এমনকি টি২০ বিশ্বকাপের নতুন দল ইতালিও প্রস্তুতির অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুবাইয়ে সিরিজ খেলবে।
এই বৈশ্বিক প্রস্তুতির ঢেউয়ের বাইরে পড়ে আছে বাংলাদেশ। যদিও লিটন দাসের দাবি, বিশ্বকাপের জন্য দলের প্রস্তুতিতে ঘাটতি নেই। তার মতে, বিপিএলই ছিল তাদের প্রধান প্রস্তুতির মঞ্চ। সম্ভাব্য ১৫ জনের অনেকেই সেখানে ভালো পারফরম্যান্স করেছেন। তবে বাস্তবতা হলো—অন্য দলগুলোর মতো আন্তর্জাতিক মানের ম্যাচ খেলার সুযোগ আপাতত পাচ্ছে না টাইগাররা।
ইতোমধ্যে অস্ট্রেলিয়া পাকিস্তান সফরের স্কোয়াড ঘোষণা করেছে। নিউজিল্যান্ড ভারতে দারুণ প্রস্তুতি নিচ্ছে, ইংল্যান্ড শ্রীলঙ্কা সফরে রয়েছে, আর ক্যারিবীয়রাও ব্যস্ত একের পর এক সিরিজে। বিশ্বকাপের আগে বড় দলগুলো যেখানে নিজেদের ঝালিয়ে নিচ্ছে মাঠের লড়াইয়ে, সেখানে বাংলাদেশকে থাকতে হচ্ছে পরিকল্পনা আর অনিশ্চয়তার মাঝখানে।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...