31 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

আলোচনার বাইরে থাকা শাকিবা, হঠাৎই বিয়ের সুখবরে ফের আলোচনায়

জনপ্রিয়

ঢাকাই সিনেমার এক সময়ের পরিচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী দীর্ঘদিন ছিলেন আড়ালে। মান্না ও শাকিব খানের মতো সুপারস্টারদের বিপরীতে অভিনয় করে অল্প সময়েই দর্শকের নজর কাড়লেও ক্যারিয়ারের চূড়ায় থাকতেই হঠাৎ অভিনয়জগত থেকে সরে দাঁড়ান তিনি। দীর্ঘ নীরবতার পর এবার নতুন জীবনের খবর নিয়ে আবার আলোচনায় ফিরলেন এই অভিনেত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিবা। ঘরোয়া আয়োজনে সম্পন্ন হওয়া এই বিয়ের খবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। বিয়ের সাজে স্বামীর সঙ্গে তোলা ছবি শেয়ার করলেও, ছবির পাশাপাশি দেওয়া ক্যাপশনই সবচেয়ে বেশি কৌতূহলের জন্ম দিয়েছে। সেখানে শাকিবা লেখেন, ‘অপরিচিত বন্ধুর থেকে পরিচিত শত্রুকে বিয়ে করা ভালো।’—এই বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও শাকিবার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘জীবনের গ্যারান্টি নেই’। স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি প্রায় ৪০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে, তার জীবনসঙ্গী শেখ উজ্জ্বল হোসেন একসময় ছোটপর্দার পরিচিত মুখ হলেও বর্তমানে অভিনয়ে ততটা সক্রিয় নন।
বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবা ও উজ্জ্বলকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা। দীর্ঘ বিরতির পর ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় শুরু করায় অনেকেই অভিনেত্রীর জন্য শুভকামনা জানিয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...