18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, যা বললেন নাজমি

জনপ্রিয়
শোবিজ অঙ্গনের ঝলমলে আলোর আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতার আরেকটি চিত্র সামনে আনলেন মডেল নাজমি জান্নাত। এবার ভুক্তভোগী তিনি নিজে নন; বরং তাঁর ছোট ভাই ও মডেল মাহমুদুল হাসান। দেশের একজন পরিচিত কোরিওগ্রাফারের বিরুদ্ধে ছোট ভাইকে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন নাজমি।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে নাজমি জানান, একটি ফটোশুট চলাকালে চেঞ্জিং রুমে তাঁর ভাইয়ের সঙ্গে অশালীন আচরণ করা হয় এবং কুপ্রস্তাব দেওয়া হয়। পোস্টে তিনি উল্লেখ করেন, শুরুতে অভিযুক্ত ব্যক্তি স্বাভাবিক ও সৌজন্যমূলক আচরণ করলেও কয়েকটি শুটের পর পরিস্থিতি বদলে যায়।
নাজমির ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে কাজের কথা বলে মাহমুদুল হাসানকে আলাদা করে চেঞ্জিং রুমে ডেকে নেওয়া হয়। সেখানে “মাপ নেওয়ার” অজুহাতে শারীরিক স্পর্শের প্রস্তাব দেওয়া হয়। মাহমুদুল হাসান এতে আপত্তি জানিয়ে স্পষ্টভাবে ‘না’ বললে, তাকে অপমান করা হয় এবং শুট থেকে বের করে দেওয়া হয়। এমনকি বলা হয়, তিনি এই ইন্ডাস্ট্রিতে কিছুই করতে পারবেন না।
অভিযুক্ত কোরিওগ্রাফারের নাম প্রকাশ না করলেও নাজমি ইঙ্গিত দিয়েছেন, নাম বললে শোবিজ অঙ্গনের সবাই তাঁকে চিনবেন। তাঁর মতে, ওই ব্যক্তির রয়েছে পরিচিতি, প্রভাব ও ক্ষমতা—যা এমন ঘটনার পরও তাকে ধরাছোঁয়ার বাইরে রাখে।
নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে নাজমি জানান, ক্যারিয়ারে এগিয়ে না যেতে পারার পেছনে কোনো প্রতিভার ঘাটতি নয়, বরং আপস না করার সিদ্ধান্তই বড় কারণ। তিনি বলেন, “আমি কখনো নিজের সম্মানকে সাফল্যের শর্টকাট বানাইনি। বহু কিছু নীরবে সহ্য করেছি, কিন্তু আমার ভাইয়ের সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি দেখে আর চুপ থাকতে পারিনি।”
শোবিজ ইন্ডাস্ট্রির ভেতরে গড়ে ওঠা এই ‘অসুস্থ সংস্কৃতি’ নিয়ে প্রশ্ন তুলে নাজমি বলেন, কবে ‘না’ বলাকে দুর্বলতা নয়, বরং ব্যক্তিত্বের শক্তি হিসেবে দেখা হবে—এই প্রশ্নের উত্তর খোঁজার সময় এসেছে। তাঁর মতে, যদি টিকে থাকতে হলে সম্মান বিসর্জন দিতে হয়, তবে সেই ইন্ডাস্ট্রির কাঠামো নিয়েই প্রশ্ন তোলা জরুরি।
তবে হতাশার মধ্যেও তিনি উল্লেখ করেন, এই অঙ্গনে এখনও কিছু ভালো মানুষ আছেন বলেই অনেকেই কাজ করার সুযোগ পাচ্ছেন। কিন্তু কয়েকজনের নোংরা আচরণ পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে বিষিয়ে তুলছে—এমন মন্তব্যও করেন নাজমি।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...