31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

চার বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হতাহত ১৮ লাখ ছাড়াল

জনপ্রিয়

টানা চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুই দেশের নিহত, আহত ও নিখোঁজ সেনার সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, হতাহতের সংখ্যায় ইউক্রেনের তুলনায় রাশিয়ার ক্ষয়ক্ষতি অনেক বেশি। মোট হতাহতদের মধ্যে প্রায় ১২ লাখই রুশ সেনা। এর মধ্যে ৩ লাখ ২৫ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। বাকি অংশের বড় একটি সংখ্যা গুরুতর আহত এবং কয়েক হাজার সেনা নিখোঁজ রয়েছেন।
সিএসআইএসের বিশ্লেষণে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বড় সামরিক শক্তির বাহিনী যুদ্ধে এত বেশি প্রাণহানির মুখে পড়েনি।
অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীর ক্ষয়ক্ষতিও উল্লেখযোগ্য। গত চার বছরে দেশটির প্রায় ৬ লাখ সেনা নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ১ লাখ থেকে ১ লাখ ৪০ হাজারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও সতর্ক করে বলা হয়েছে, চলমান যুদ্ধ অব্যাহত থাকলে ২০২৬ সালের বসন্ত নাগাদ মোট হতাহত সেনার সংখ্যা ২০ লাখে পৌঁছাতে পারে।
উল্লেখ্য, ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোতে যোগদানের জন্য ইউক্রেনের প্রচেষ্টাকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শুরু হওয়া সেই যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...