18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুবদল কর্মীর ঘু’ষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নি’হত

জনপ্রিয়
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকায় নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা চলছিল। সভাকালে কর্মসূচির তালিকায় নাম আগে-পরে রাখা নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ ও যুবদল কর্মী রাজিবের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন সভাস্থলে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আজাহার, সভাপতি সবুজ, যুবদলের সভাপতি রিপন ও এমরাতের ওপর হামলা চালান।
হামলার একপর্যায়ে আজাহার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...