32 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

জনগণকে বলতে শুনেছি টাকা নিলেও ভোট ঠিকমতো দেবে: আসিফ

জনপ্রিয়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অর্থের বিনিময়ে ভোট কেনার পুরনো ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষ হয়তো টাকা গ্রহণ করতে পারে, কিন্তু ভোট দেওয়ার সিদ্ধান্ত তারা নিজের বিবেচনাতেই নেবে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-৬ আসনে ১১দলীয় জোটের প্রার্থী সাইফ মোস্তাফিজ ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণাকালে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, যারা লুটপাট ও ঋণখেলাপির মাধ্যমে বিপুল অর্থের মালিক হয়েছে, জনগণ তাদের কাছ থেকে টাকা নিতে পারে; তবে ভোট দেওয়া উচিত তাদেরই, যারা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও একটি দল ব্যতিক্রম। মাঠপর্যায়ে তাদের নেতাকর্মীদের ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি গ্রামাঞ্চলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তোলেন।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা ভূমিকা রাখে, তারা যথাযথ স্বীকৃতি পায় না; বরং ক্ষমতাসীন ও বিরোধী বড় দলগুলোর সমর্থনে একটি নির্দিষ্ট গোষ্ঠীই সুবিধা ভোগ করে। জোট ক্ষমতায় এলে স্মার্ট কার্ডের মাধ্যমে সকল নাগরিক সেবা দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিলেও আগ্রাসনবিরোধী আন্দোলনে প্রাণদানকারী ব্যক্তিদের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট নয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...