18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ কর্মী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের এক স্থানীয় কর্মীর দলত্যাগের ভিডিও ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে গণসংযোগে অংশ নেন। এ সময় পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠান চলাকালে বিএনপির প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে রাখা দুধ আসাদুল হকের মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, আসাদুল হক পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে এবং তিনি রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
এ বিষয়ে আসাদুল হক গণমাধ্যমকে বলেন, “আমার বংশের অধিকাংশ মানুষ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলাম। দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগ দেওয়ার ইচ্ছা দীর্ঘদিনের ছিল। আজ তা বাস্তবায়ন হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেই আমি এই দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...