31 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

জনপ্রিয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে বুধবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা থেকে সারা দেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার মধ্যরাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা শুরু হবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা থেকে এবং তা ভোট গ্রহণের পরদিন শুক্রবার মধ্যরাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত মোটরসাইকেল চলাচল এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
ইসি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের ক্ষেত্রে যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা শিথিল থাকবে। একই সঙ্গে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন—যেমন ওষুধ, স্বাস্থ্য ও চিকিৎসাসংক্রান্ত সামগ্রী এবং সংবাদপত্র পরিবহনকারী যানবাহন চলাচল করতে পারবে।
এ ছাড়া আত্মীয়স্বজনকে আনতে বা পৌঁছে দিতে বিমানবন্দরগামী যানবাহন, টিকিট বা প্রাসঙ্গিক প্রমাণ প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে। দূরপাল্লার যাত্রী পরিবহন কিংবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রেও যানবাহন চলাচল অব্যাহত থাকবে।
নির্বাচনী বিধি অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্টের জন্য পৃথক একটি করে গাড়ি (জিপ, কার, মাইক্রোবাসসহ ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে।
ইসি আরও জানায়, সাংবাদিক, পর্যবেক্ষক এবং জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন নিয়ে চলাচল করতে পারবে। একইভাবে, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তিদের জন্যও মোটরসাইকেল ব্যবহারের সুযোগ থাকবে।
টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর যানবাহনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিল থাকবে। পাশাপাশি জাতীয় মহাসড়ক, বন্দর সংশ্লিষ্ট সড়ক এবং আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও আংশিক শিথিলতা থাকবে।
এদিকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (এমটিসিএল) জানিয়েছে, ভোট গ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান, উদ্বেগে ইসরায়েল

যুদ্ধের পর ইরান যেভাবে দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, তাতে বিস্মিত ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। বিশেষ করে দেশটির...