31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ঢাকা-১৭ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে তারেক রহমান

জনপ্রিয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি ভোটগ্রহণের পরিবেশ ঘুরে দেখেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। তার সঙ্গে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তারেক রহমান বলেন, তিনি একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন। পাশাপাশি তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...