31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান

জনপ্রিয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ধাপে ধাপে ব্যারাকে ফিরে যাবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত ‘সিএএস দরবার’-এ দেওয়া বক্তব্যে তিনি বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখেই সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।
তিনি জানান, পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীর সহায়তা অব্যাহত থাকতে পারে। দেশে অবস্থানরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা সদস্যরাও ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
সেনাপ্রধান নির্বাচনকালীন দায়িত্ব পালনে সেনাসদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের প্রশংসা করেন। বক্তব্যে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে তিনি সদস্যদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সংবেদনশীল সময়ে সেনাবাহিনীর দক্ষ ভূমিকা জনগণের আস্থা আরও সুদৃঢ় করেছে এবং ভবিষ্যতেও দেশের প্রয়োজনে বাহিনী প্রস্তুত থাকবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...