27.5 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মেট্রোরেলে ভ্রমণকারীদের জন্য নতুন নির্দেশনা জারি

জনপ্রিয়
পবিত্র রমজান মাসকে সামনে রেখে মেট্রোরেলে ভ্রমণকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাসে ইফতারের সময় মেট্রোরেলের ভেতরে কোনো ধরনের ইফতার সামগ্রী বহন বা গ্রহণ করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা ইফতারের উদ্দেশ্যে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে রাখতে পারবেন। তবে পানি যেন ট্রেন, প্ল্যাটফর্ম বা স্টেশন এলাকায় না পড়ে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ডিএমটিসিএল জানিয়েছে, রমজানের পবিত্রতা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া রমজান উপলক্ষে মেট্রোরেলের চলাচলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। রমজানের প্রথম দিন থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে বিশেষ সময়সূচিতে ট্রেন চলবে। তবে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে পূর্বের সময়সূচি বহাল থাকবে।
নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।
যাত্রীদের সহযোগিতা কামনা করে ডিএমটিসিএল জানিয়েছে, নিরাপদ ও পরিচ্ছন্ন সেবা নিশ্চিত করতে সবার সচেতনতা প্রয়োজন।
- Advertisement -spot_img
সর্বশেষ

বাদাম তেলের উপকারিতা

বাদাম তেল শুধু সৌন্দর্যচর্চার উপাদান নয়, বরং স্বাস্থ্য ও ত্বকের যত্নেও বহুল ব্যবহৃত একটি প্রাকৃতিক উপাদান। এতে রয়েছে ভিটামিন...