দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সোমবার (২ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম)
স্বর্ণ
-
২২ ক্যারেট: ২,৭৪,১০৪ টাকা (বাড়ছে ৫,৪২৪ টাকা)
-
২১ ক্যারেট: ২,৬১,৬৮২ টাকা
-
১৮ ক্যারেট: ২,২৪,২৯৯ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,৮৩,৫৩৩ টাকা
রুপা
-
২২ ক্যারেট: ৭,১৭৩ টাকা (বাড়ছে ১৭৪ টাকা)
-
২১ ক্যারেট: ৬,৮৮১ টাকা
-
১৮ ক্যারেট: ৫,৮৯০ টাকা
-
সনাতন পদ্ধতি: ৪,৪৩২ টাকা
বাজুসের প্রাইসিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় এবং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।
চলতি বছরের চিত্র
-
এ বছর এখন পর্যন্ত ৩৫ বার দাম সমন্বয়
-
বেড়েছে: ২৩ বার
-
কমেছে: ১২ বার
-
-
২০২৫ সালে মোট সমন্বয়: ৯৩ বার
-
বেড়েছে: ৬৪ বার
-
কমেছে: ২৯ বার
-

