29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ইফতারের পর চা: উপকার না অপকার? কী বলছেন পুষ্টিবিদরা

জনপ্রিয়

রমজানে সারাদিন সিয়াম সাধনার পর ইফতারে খেজুর-পানি দিয়ে রোজা ভাঙার পর অনেকেরই অভ্যাস এক কাপ চা। কারও পছন্দ দুধ-চা, কারও লাল-চা, আবার কেউ মসলা-চা ছাড়া ভাবতেই পারেন না। তবে ইফতারের পর চা খাওয়ার ক্ষেত্রে সময়, ধরন ও পরিমাণে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রভাষক ফাতেমা আকতার।
কখন খাবেন চা?
পুষ্টিবিদদের মতে, ইফতারের খাবার খাওয়ার অন্তত ২০ মিনিট পর পানি বা অন্য পানীয় পান করা ভালো। আর চা হলে অপেক্ষা করা উচিত অন্তত এক ঘণ্টা। কারণ, চায়ের ট্যানিন খাবার থেকে আয়রন শোষণে বাধা দেয়। তাই খাওয়ার সঙ্গে সঙ্গে চা পান করলে পুষ্টিগত ক্ষতি হতে পারে।
কোন চা ভালো?
  • লাল-চা (মৃদু লিকার): তুলনামূলক হালকা, হজমে কম সমস্যা করে।
  • মসলা-চা (আদা, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা): সতেজতা বাড়াতে সহায়ক, তবে হালকা করে বানানো ভালো।
  • দুধ-চা: অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি ও পেট ফাঁপার কারণ হতে পারে, বিশেষ করে ইফতারে ভাজাপোড়া খাওয়ার পর।
কতটা চা পান করবেন?
  • এক কাপই যথেষ্ট।
  • খুব কড়া করে বানানো চা এড়িয়ে চলুন।
  • অতিরিক্ত চা পান করলে প্রস্রাবের পরিমাণ বাড়ে, ফলে পানিশূন্যতার ঝুঁকি থাকে।
ঘুমের বিষয়ে সতর্কতা
চায়ের ক্যাফেইন স্নায়ু উদ্দীপক। ইফতারের অনেক দেরিতে বা একাধিক কাপ চা খেলে ঘুমের সমস্যা হতে পারে। রমজানে পর্যাপ্ত ঘুম শরীরের জন্য অত্যন্ত জরুরি, তাই এ দিকটিও বিবেচনায় রাখা প্রয়োজন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...