31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয়
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বাইরে বা অনুপস্থিত থাকায় জাতীয় সংসদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব অস্থায়ীভাবে বণ্টন করা হয়েছে। এ সময় প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই।
এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকালে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত জানানো হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই ব্যবস্থার মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেও সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...