29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

শোবিজ ছাড়ার পর নতুন অধ্যায়: বাগদান সারলেন সিমরিন লুবাবা

জনপ্রিয়

বিনোদন জগত থেকে সরে যাওয়ার পর হঠাৎ করেই নতুন জীবনের ইঙ্গিত দিয়ে আলোচনায় আসেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী সিমরিন লুবাবা। সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে তিনি জানান, “আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন”—এরপর থেকেই শুরু হয় বিয়ের গুঞ্জন।
তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে বুধবার ফেসবুকে নতুন ছবি প্রকাশ করে লুবাবা জানান, বিয়ে নয়—তিনি বাগদান সম্পন্ন করেছেন। প্রকাশিত ছবিতে বাগদত্তার সঙ্গে তাকে দেখা গেলেও কারো মুখই স্পষ্ট নয়, ফলে পাত্রের পরিচয় এখনো অজানাই রয়ে গেছে।
লুবাবা লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, প্রায় এক বছর আগে শোবিজ অঙ্গনকে বিদায় জানান সিমরিন লুবাবা। বর্তমানে সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে পর্দা প্রথা মেনে নিজের জীবনধারা তুলে ধরছেন তিনি।
সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া লুবাবার দাদা ছিলেন প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদের। তার অনুপ্রেরণাতেই ছোটবেলা থেকে অভিনয়ে পথচলা শুরু করেন লুবাবা এবং শিশুশিল্পী হিসেবে দর্শকদের কাছে পরিচিতি পান।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...