35 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

পাবনায় গাইবেন জেমস, নাচবেন মন্দিরা

জনপ্রিয়
বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে বর্ণিল আয়োজন। রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহর ও গ্রামে চলছে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও নাচের উৎসব।
বিশেষ করে সংগীতাঙ্গনের তারকারা রয়েছেন ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন স্টেজ শো, টেলিভিশন অনুষ্ঠান এবং খোলা মঞ্চের আয়োজনে অংশ নিচ্ছেন জনপ্রিয় শিল্পীরা।
পাবনায় দিনটি শুরু হবে এক জমজমাট গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনে গান পরিবেশন করবেন নগরবাউলখ্যাত জেমস। তার সঙ্গে মঞ্চে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবং ঐশী
এছাড়াও ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন প্রতিযোগী গান পরিবেশন করবেন। নৃত্য পরিবেশনায় অংশ নেবেন মন্দিরা চক্রবর্তী এবং সোহাগ ড্যান্স ট্রুপ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ এবং প্রযোজনায় রয়েছেন অজয় পোদ্দার
উল্লেখযোগ্যভাবে, পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন, ফলে দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন বৈশাখের আনন্দঘন এই অনুষ্ঠান।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার –কে ঘিরে সাম্প্রতিক সময়ে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে...