29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
জনপ্রিয়
বিশ্বকাপের টিকিট বিক্রি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে FIFA। সমালোচনার পর এবার আরও বেশি আসনের টিকিট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার জানানো হয়, বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা থেকে বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচের জন্য ১, ২ ও ৩ নম্বর ক্যাটাগরির পাশাপাশি নতুন “ফ্রন্ট ক্যাটাগরি” টিকিটও বিক্রি শুরু হবে।
এর আগে ডিসেম্বর ও এপ্রিলের ধাপে টিকিটের দাম ১৪০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১০,৯৯০ ডলার পর্যন্ত ওঠায় সমালোচনা তৈরি হয়। নতুন ক্যাটাগরি নিয়েও আগে থেকেই কিছু দর্শক অভিযোগ করেছেন, ভালো আসনগুলো আলাদা করে রাখা হয়েছে।
এদিকে, কিছু ম্যাচে টিকিট বিক্রি প্রত্যাশার তুলনায় কম হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে এবং ইরান–নিউজিল্যান্ড ম্যাচে এখনো উল্লেখযোগ্য সংখ্যক আসন ফাঁকা রয়েছে।
ফিফা এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...