29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে বিপাকে মোহাম্মদ নওয়াজ

জনপ্রিয়
কঠিন সময় পার করছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজে। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা হারানোর মধ্যেই এবার নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় বর্তমানে তদন্তের মুখে পড়েছেন এই ক্রিকেটার।
ক্রিকেটভিত্তিক নির্ভরযোগ্য মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চলাকালীন বিনোদনমূলক মাদক গ্রহণ করেছিলেন নওয়াজ, যা পরীক্ষায় ধরা পড়ে।
এ বিষয়ে(পিসিবি) নিশ্চিত করেছে যে তারা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। বোর্ডের এক কর্মকর্তা জানান, (আইসিসি) থেকেই বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুতই তদন্তের ফলাফল আইসিসিকে জানানো হতে পারে।
সাম্প্রতিক সময়ে মাঠেও খুব একটা ভালো করতে পারছেন না নওয়াজ। বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সব ম্যাচ খেললেও পারফরম্যান্স ছিল হতাশাজনক। একই চিত্র দেখা গেছে পাকিস্তান সুপার লিগেও এও, যেখানে তিনি বল ও ব্যাট—দুই দিকেই ছন্দহীন ছিলেন।
এরই মধ্যে বড় ধাক্কা এসেছে তার ক্যারিয়ারে। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব –এর সঙ্গে তার সম্ভাব্য চুক্তি বাতিল হয়ে গেছে। টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগও হারালেন তিনি।
সব মিলিয়ে, পারফরম্যান্সের পতন আর ডোপ কেলেঙ্কারি—দুই দিক থেকেই চাপে আছেন নওয়াজ। এখন দেখার বিষয়, শাস্তি হিসেবে পিসিবি ও আইসিসি কী সিদ্ধান্ত নেয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...