29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম

জনপ্রিয়
যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়াহ-কে গ্রেপ্তার করা হয়েছে।
ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি পুলিশ জানায়, নিহত লিমনইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায়- ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিবিষয়ক পিএইচডি করছিলেন।
গত ১৬ এপ্রিল অফ-ক্যাম্পাস বাসভবনে তাকে সর্বশেষ দেখা যায়। পরে দীর্ঘ সময় যোগাযোগ না হওয়ায় এক বন্ধু পুলিশকে জানান দিলে অনুসন্ধান শুরু হয়। তদন্তের একপর্যায়ে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রুমমেট হিশামকে আটক করা হয়। পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের সময় প্রথমে আত্মসমর্পণে অস্বীকৃতি জানালেও পরে সোয়াট টিমের উপস্থিতিতে তিনি আত্মসমর্পণ করেন।
অভিযুক্তের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, হামলা, মরদেহ সরানো, প্রমাণ নষ্ট করা এবং মৃত্যুর খবর গোপন রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, লিমনের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে।
পুলিশ ও আদালতের তথ্য অনুযায়ী, হিশামের বিরুদ্ধে এর আগেও সহিংস আচরণ ও অন্যান্য অপরাধের অভিযোগ ছিল। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্বজনরা জানিয়েছেন, হঠাৎ করে এভাবে নিখোঁজ হওয়া ঘটনাটি অস্বাভাবিক ছিল।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...