31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

জরুরি সেবায় জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর জন্য জ্বালানি তেলের ওপর আরোপিত রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে।
রোববার জাতীয় সংসদ-এ এক পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ তথ্য জানান। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী পুলিশের টহল কমে যাওয়ার পেছনে তেল সংকটের বিষয়টি তুলে ধরলে প্রধানমন্ত্রী বিষয়টি ব্যাখ্যা করেন।
প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দিন আগেই পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ সব জরুরি বাহিনীর জন্য জ্বালানি সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তের ফলে পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থায় আর কোনো সমস্যা থাকবে না।
এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের কারণে রাতে পুলিশ টহল কমে গেছে, ফলে অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...