25 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

যশোরের শার্শায়  ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:-
পাঁচ দশক আগে শুরু হওয়া ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলা এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই প্রকল্পের সূচনা করেন।
উদ্বোধনের সময় তিনি নিজে কোদাল হাতে নিয়ে খনন কার্যক্রমে অংশ নেন। এই খালটি প্রথম খনন করা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর উদ্যোগে। ১৯৭৬ সালের ১ নভেম্বর উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করা হয়, যা স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামে পরিচিত।
অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন  স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

কাউসার মাহমুদের কবিতা : তৃতীয় পক্ষের প্রেম

    তুমি সন্ধ্যা, সে ভাঁটফুল তোমরাই ফোটো—প্রতিটি পর্বেই জড়িয়ে একে অন্যকে ভালোবাসাবাসি করো তীব্র জ্বরের মতো বেঘোরে তুমি তাকে পাহারা দাও কাঁদো,...