সর্বশেষসাহিত্য কাউসার মাহমুদের কবিতা : তৃতীয় পক্ষের প্রেম By khoborerdesh এপ্রিল ২৭, ২০২৬ 47 আপডেট: ০৭:২২:৩৮অপরাহ্ণ Share FacebookTwitterPinterestWhatsAppPrintLinkedinTelegram জনপ্রিয় বাংলাদেশদুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত অপরাধঅপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের খেলাএশিয়ান গেমসের আগে ভারতীয় ক্রিকেট দলে কিট-জট, আবাসন নিয়েও প্রশ্ন - Advertisement - Your Ads Here 100x100 তুমি সন্ধ্যা, সে ভাঁটফুল তোমরাই ফোটো—প্রতিটি পর্বেই জড়িয়ে একে অন্যকে ভালোবাসাবাসি করো তীব্র জ্বরের মতো বেঘোরে তুমি তাকে পাহারা দাও কাঁদো, হাসো, কখনো স্মৃতি স্মৃতি করে আঁৎকে উঠো যদিও আমি বড়ো দুঃখী হই। যেন আমারও প্রেম ছিল মনে আমিও কেন যে ভালোবেসে ফেলেছিলাম? অযথাই, অনাহূত ! এসে চুপচাপ কেন যে তোমাদের এই প্রেম দেখে, আমিও ব্যথাতুর হলাম! সে কথাই ভাবি। যদিও বিচ্ছেদ; অজস্র অবহেলা তোমাদের পরস্পরে তবু তোমাদের মিলনই সর্বময়, মুখ্য ও অনন্ত সেখানে আমি কে পথিক! নির্লিপ্ত ভঙ্গিতে কেবলই তোমাদের ভালোবাসাবাসি দেখি আকৃষ্ট হই নিজের অসংযত হৃদয়টা কাঁধে তুলে নিঃশব্দে হাঁটি হেঁটে হেঁটে আবারও তোমার দিকেই যাই সেখানে এখনও সন্ধ্যা পাতায় পাতায় রক্তজবার দোল শিশিরের জল আমার ভারবাহী হৃদয় আর তোমাদের প্রেমিক প্রেমিকার ফোঁটা। Share FacebookTwitterPinterestWhatsAppPrintLinkedinTelegram - Advertisement - সর্বশেষ বাংলাদেশদুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,... অপরাধ অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের খেলা এশিয়ান গেমসের আগে ভারতীয় ক্রিকেট দলে কিট-জট, আবাসন নিয়েও প্রশ্ন বিনোদন জন্মদিনে স্মরণে সালমান শাহ, তিন দশক পরও অমলিন স্বপ্নের নায়ক জাতীয় বিএনপি ‘পানি খাবে, তবে ঘোলা করে’: শফিকুর রহমান আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে জেলেদের বন্দর অবরোধ বিনোদন আপত্তিকর ভিডিও ভাইরাল, আলোচনায় ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত পাভেল