27 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কী

জনপ্রিয়
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে আজ থেকে শুরু হচ্ছে জ্বালানি লোডিং। এর মাধ্যমে দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আনুষ্ঠানিকভাবে বড় এক ধাপে এগিয়ে যাচ্ছে।
জ্বালানি লোডিং বলতে রিঅ্যাক্টরের ভেতরে ইউরেনিয়াম জ্বালানি বসানোকে বোঝায়। তবে এই কাজ শুরু মানেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদন শুরু নয়। এটি একটি দীর্ঘ ও সতর্ক প্রক্রিয়ার প্রথম ধাপ।
জ্বালানি বসানোর পর বিজ্ঞানীরা ধীরে ধীরে রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া (ফিশন) শুরু করবেন। শুরুতে খুব কম শক্তিতে (১–৩%) রিঅ্যাক্টর চালিয়ে সবকিছু ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করা হবে।
এরপর ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানো হবে। যখন এটি প্রায় ৩০% ক্ষমতায় পৌঁছাবে, তখন জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে।
পুরো প্রক্রিয়া—জ্বালানি লোডিং থেকে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন—সম্পন্ন হতে প্রায় ১০ মাস সময় লাগতে পারে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...