23 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১৩

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীরহাটের বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক এবং কুড়িগ্রাম থেকে আসা একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— সাদিয়া (৮), নুরন্নবী (২৮) এবং মাইক্রোবাস চালক লিমন মিয়া (২৮)। তারা সবাই ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
দুর্ঘটনায় আহত ১৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে গুরুতর আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত  

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- ২৮ এপ্রিল রাত ৯টার দিকে ঢাকায় গুলিতে নিহত রাজধানীর শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটনকে নিয়ে যশোরেও...