26 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

রোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল নাসর

জনপ্রিয়
সৌদি প্রো লিগে ঘরের মাঠে দারুণ জয় তুলে নিয়েছে  বুধবার (২৯ এপ্রিল) আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পায় দলটি।
প্রথমার্ধে দুই দলই বেশ সতর্ক ফুটবল খেলায় মনোযোগী ছিল। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কেউই। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের গতি। ধীরে ধীরে নিজেদের দখলে খেলা নেয় আল নাসর এবং প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ বাড়াতে থাকে।
৭৬তম মিনিটে সেই চাপের ফল পায় স্বাগতিকরা। নিখুঁত টাইমিংয়ে উঠে এসে রোনালদো জোয়াও ফেলিক্সের বাড়ানো বল থেকে হেডে জাল খুঁজে নেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে এটি ছিল তার ৯৭০তম গোলের মাইলফলক স্পর্শ।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে আল আহলি। তবে সেই সুযোগে ম্যাচের নিয়ন্ত্রণ আরও মজবুত করে আল নাসর। নির্ধারিত সময়ের শেষ দিকে বদলি খেলোয়াড় আইমান ইয়াহইয়ার পাস থেকে গোল করে ব্যবধান ২-০ করেন।
পরিসংখ্যানেও এগিয়ে ছিল আল নাসর। বল দখল থেকে শুরু করে আক্রমণে ছিল তাদের আধিপত্য। মোট ৭টি শটের মধ্যে ৬টিই ছিল বক্সের ভেতর থেকে, যেখানে আল আহলি কার্যকর সুযোগ খুব কমই তৈরি করতে পেরেছে।
এই জয়ের ফলে লিগ শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল আল নাসর। ৩০ ম্যাচে ২৬ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৯। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ।
- Advertisement -spot_img
সর্বশেষ

বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :- বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী বেতনা কমিউটার ও বেনাপোল-মোংলা রুটে চলাচলকারী মোংলা কমিউটার ট্রেনের বাণিজ্যিক...