26 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

জনপ্রিয়
আলোচিত তারকা জুটি হানিয়া আমির ও আসিম আজহার আবারও শিরোনামে। একসময়কার প্রেম, পরবর্তীতে বিচ্ছেদ—সব মিলিয়ে তাদের সম্পর্ক বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। তবে সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ নতুন করে সেই সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি একটি কনসার্টে পারফর্ম করার সময় আসিমের আচরণ নজর কেড়েছে সবার। মঞ্চে গান গাওয়ার সময় তিনি যেভাবে হানিয়ার দিকে তাকিয়ে আবেগঘনভাবে পারফর্ম করেন, তা উপস্থিত দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। মুহূর্তটি ভিডিও হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের আলোচনায় নতুন মাত্রা যোগ হয়।
এরপর যুক্তরাষ্ট্রে আয়োজিত আরেকটি কনসার্টে হানিয়ার উপস্থিতি আরও রহস্য বাড়ায়। সেখানে তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করলেও ভক্তদের চোখ এড়াতে পারেননি। বিশেষ করে তার হাতে থাকা রুমালে ‘আসিম আলি’ লেখা থাকায় বিষয়টি আরও আলোচনার জন্ম দেয়।
ভক্তদের অনেকেই মনে করছেন, এটি নিছক কাকতালীয় নয় বরং সম্পর্কের একটি ‘সফট লঞ্চ’। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তারা ধীরে ধীরে নিজেদের ঘনিষ্ঠতা প্রকাশ করছেন—এমনটাই ধারণা নেটিজেনদের।
এদিকে পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, সব ভুল বোঝাবুঝি কাটিয়ে চলতি বছরের শেষ দিকে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন এই জুটি। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি হানিয়া বা আসিম, তবে তাদের সাম্প্রতিক উপস্থিতি ও আচরণ ভক্তদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি করেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :- বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী বেতনা কমিউটার ও বেনাপোল-মোংলা রুটে চলাচলকারী মোংলা কমিউটার ট্রেনের বাণিজ্যিক...