সিলেট সফরকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান-এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ছবিতে দেখা যায়, বৃষ্টিভেজা আবহাওয়ায় এক হাতে ছাতা ধরে অন্য হাতে স্ত্রীর হাত ধরে হেঁটে যাচ্ছেন তারেক রহমান। জানা গেছে, সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে বের হওয়ার সময় ছবিটি তোলা হয়।
ছবিটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে একটি সাধারণ দম্পতির স্বাভাবিক ও আন্তরিক মুহূর্ত হিসেবে দেখছেন। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক মন্তব্যও করছেন।
বিশেষ করে নারী ব্যবহারকারীদের একটি অংশ ছবিটি শেয়ার করে দাম্পত্য জীবনের ছোট ছোট যত্নশীল আচরণের গুরুত্ব তুলে ধরছেন।
রাজনৈতিক পরিচয়ের বাইরে ব্যক্তিগত জীবনের এমন একটি সহজ দৃশ্য অনেকের কাছেই ইতিবাচকভাবে ধরা দিয়েছে, যা নিয়ে এখনো চলছে আলোচনা।