27.1 C
Dhaka
রবিবার, মে ৩, ২০২৬

ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না : আখতার হোসেন

জনপ্রিয়
আখতার হোসেন অভিযোগ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসে আর সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে আগ্রহী নয়, বরং ক্ষমতা ভোগেই বেশি মনোযোগী।
রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের দেওয়া দায়িত্বকে ক্ষমতার দৃষ্টিভঙ্গিতে দেখার মানসিকতা থেকে বিএনপি এখনো বের হতে পারেনি। তার মতে, গণভোট ও সংস্কার প্রশ্নে পূর্বের অবস্থান থেকে দলটি সরে এসেছে।
গণভোট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আলোচনার সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছিল, সেখানে “নোট অব ডিসেন্ট” মূল বিষয় ছিল না; বরং সম্মিলিত সিদ্ধান্তই কার্যকর হওয়ার কথা। তিনি প্রশ্ন তোলেন, গণভোটের কোন অংশে বিএনপির আপত্তি রয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।
তিনি আরও বলেন, উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারের নতুন কাঠামো এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগ—এসব বিষয়ে আগে ঐকমত্য ছিল। কিন্তু এখন বিএনপির অবস্থান অস্পষ্ট।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনের আগে তারা গণভোটে সমর্থন জানিয়েছিল জনমতের কথা বিবেচনা করে। তবে জনগণ এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে সরকারের কার্যক্রম মূল্যায়ন করবে।
শেষে তিনি বলেন, সামনে বিএনপি কী ধরনের আইন প্রণয়ন করে, তা দেখার জন্য শুধু রাজনৈতিক মহল নয়, সাধারণ জনগণও অপেক্ষা করছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

কুড়িগ্রামে টানা ঝড়-বৃষ্টিতে দিশেহারা কৃষক

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- টানা কয়েকদিনের ভারি বর্ষণে কুড়িগ্রামে যেন এক নীরব কৃষি বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। মাঠের পর মাঠ...