32.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

চার-পাঁচ দিনের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসার প্রত্যাশা স্বাস্থ্যমন্ত্রীর

জনপ্রিয়
দেশের সব জেলা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা নিশ্চিত করা গেলে কেন্দ্রীয় হাসপাতালগুলোর ওপর চাপ অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেছেন সরদার মো. সাখাওয়াত হোসেন
সোমবার (৪ মে) রাজধানীর বনানীতে আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে হামের প্রকোপ মোকাবিলায় বিশেষায়িত ওয়ার্ড স্থাপন করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় এসব ওয়ার্ডের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে হামের সংক্রমণ কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আসন্ন ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেন, কোনো ভ্যাকসিনের কার্যকারিতা শুরু হতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে, তবে চলমান ব্যবস্থার মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
শিশুদের স্বাস্থ্যঝুঁকি প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে বুকের দুধ খাওয়ানোর হার কমে যাওয়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে, যার ফলে নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে শিশু মৃত্যুর ঝুঁকি বাড়ছে।
পূর্ববর্তী সরকারের টিকা ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, পর্যাপ্ত ভ্যাকসিন মজুত না থাকায় কিছু সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিদেশি সহায়তা নিশ্চিত করেছে। তিনি জানান, আগামী ৬ মে একটি বড় ভ্যাকসিন চালান দেশে পৌঁছাবে।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দেশব্যাপী নিয়মিত টিকাদান কর্মসূচি পুনরায় জোরদার করা হবে বলেও জানান তিনি।
সেমিনারে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্টার্কের বিরল নো-বল, অস্ট্রেলিয়াকে হতাশ করে বড় লিডে বাংলাদেশ

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে...