27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জনপ্রিয়

সাবেক শিল্পমন্ত্রী ও তোফায়েল আহমেদ-সহ দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক থাকায় গত ১৯ এপ্রিল এ আদেশ দেন ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ
মঙ্গলবার (৫ মে) মামলাটির অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। তবে এদিন আদালতে হাজির হননি তোফায়েল আহমেদ।
তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আদালতে জানান, তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ এবং স্মৃতিশক্তি হারিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকায় আদালতে উপস্থিত হয়ে বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়া তার পক্ষে সম্ভব নয়। এ প্রেক্ষিতে তার মানসিক অবস্থার পরীক্ষা ও শুনানি পেছানোর আবেদন করা হয়।
তবে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এ আবেদনের বিরোধিতা করা হয়। তাদের বক্তব্য, পলাতক অবস্থায় এ ধরনের আবেদন গ্রহণযোগ্য নয় এবং আসামিকে আদালতে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। আদালতও এই আবেদন নামঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানান, মামলার অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির দিন আগামী ৭ মে নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর এক কর্মকর্তা এই মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ সহযোগীদের সঙ্গে যোগসাজশে অবৈধভাবে অর্জিত অর্থ বিভিন্ন হিসাবে স্থানান্তর ও উত্তোলন করেন।
মামলার তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘদিন হাইকোর্টের স্থগিতাদেশের কারণে মামলাটি স্থগিত ছিল। সম্প্রতি সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
এদিকে মামলার অপর আসামি মোশারফ হোসেন জামিনে থেকে এদিন আদালতে হাজিরা দিয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...