31.2 C
Dhaka
শনিবার, মে ৯, ২০২৬

একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

জনপ্রিয়
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক সংগ্রাম শেষ হলেও এখন শুরু হয়েছে নতুন এক দায়িত্বের লড়াই—জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ।
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রেখে ভোট দিয়েছে। তাই এখন সরকারের প্রধান দায়িত্ব হলো নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেওয়া। তিনি উল্লেখ করেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং নারী-পুরুষ নির্বিশেষে সবার নিরাপদ চলাচলের ব্যবস্থা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার হবে।
তিনি আরও বলেন, বিগত “ফ্যাসিস্ট সরকার”-এর সময়ে বিএনপির নেতাকর্মীরা গুম, খুন ও নির্যাতনের শিকার হলেও দলটি সবসময় একটি গণতান্ত্রিক ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন রাষ্ট্রব্যবস্থা চেয়েছে। সেই পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
সাম্প্রতিক জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপির ইশতেহার ছিল দলের নিজস্ব অঙ্গীকার, কিন্তু জনগণের রায়ের মাধ্যমে সেটি এখন পুরো দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। তার ভাষায়, ৫২ শতাংশ ভোটার সরাসরি বিএনপির ইশতেহারের পক্ষে মত দিয়েছেন। তাই সর্বোচ্চ আন্তরিকতা ও পরিশ্রম দিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

মমতার বিরুদ্ধে অভিযোগ তুললেন তাপসপত্নী নন্দিনী

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হতেই প্রকাশ্যে আসছে অনেকের মনের ক্ষোভ এবং বিক্ষোভের কথা। সেই একই ক্ষোভ শোনা গেল প্রয়াত অভিনেতা...