30 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

মা দিবসে মায়ের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী শিরিন শিলা

জনপ্রিয়
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা মা দিবস উপলক্ষে মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসা, আবেগ ও অনুশোচনার কথা প্রকাশ করেছেন। তিনি জানান, মাকে ভীষণ ভালোবাসলেও মুখে কখনো তা বলতে পারেন না। বরং ছোটখাটো বিষয় নিয়েই মায়ের সঙ্গে অভিমান ও ঝগড়া হয়। তবে মায়ের ভালোবাসা সবসময়ই নিঃস্বার্থ—রাগ হলেও মা নিজেই এসে তার মান ভাঙান।

- Advertisement -
Your Ads Here
100x100

শিরিন শিলা বলেন, তার কাছে প্রতিদিনই মা দিবস। বাবাকে হারানোর পর তার মা-ই এখন সবকিছু। তাই জীবনের শেষ দিন পর্যন্ত মাকে আগলে রাখতে চান তিনি। একই সঙ্গে মায়ের কাছে নিজের আচরণের জন্য ক্ষমাও চান এই অভিনেত্রী।

তিনি আরও জানান, ভুল বুঝতে পারলেও মায়ের সামনে গিয়ে ‘সরি’ বলতে লজ্জা পান। অনেক সময় ক্ষমা চাইতে গিয়ে দরজার সামনে থেকে ফিরে আসেন। তাই গণমাধ্যমের সামনেই মায়ের উদ্দেশে বলেন, “আম্মু, তোমাকে অনেক কষ্ট দিই, অনেক অন্যায় করি। সত্যিই আমি দুঃখিত। আমাকে মাফ করে দিও।”

- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...