33.4 C
Dhaka
সোমবার, মে ১১, ২০২৬

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা ছিল শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর

জনপ্রিয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–এর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ দিয়েছিলেন।
রোববার (১০ মে) ট্রাইব্যুনালের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ ফজলে নূর তাপস–এর সঙ্গে হওয়া এক কথোপকথনে শেখ হাসিনার নির্দেশনার বিষয়টি উঠে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা বলেছিলেন—
“আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে।”
চিফ প্রসিকিউটর বলেন, একজন সরকারপ্রধানের পক্ষ থেকে এমন নির্দেশনা ছিল অত্যন্ত অমানবিক ও ভয়াবহ। তার দাবি, এর ফলেই সারাদেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর প্রবণতা বেড়ে যায় এবং বহু মানুষ নিহত হন।
তিনি আরও বলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে একজন রাষ্ট্রনেতার কাছ থেকে এ ধরনের নির্দেশ কেউ কল্পনাও করেনি। আন্দোলন দমনে রাষ্ট্রীয় কৌশল ব্যবহার করা যেতে পারে, কিন্তু সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মাসুদ উদ্দিন চৌধুরী–কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে এক-এগারো সময়কার ডি-ফ্যাক্টো সরকারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, সে সময়কার মানবতাবিরোধী অপরাধের নেপথ্যে তার ভূমিকা ছিল বলে তদন্তে উঠে এসেছে। পাশাপাশি সাম্প্রতিক জুলাই আন্দোলনেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এছাড়া জুলাই-আগস্টের ঘটনাসংক্রান্ত মামলাগুলোতে তদন্তের স্বার্থে পুলিশকে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

ঘুমাতে যাওয়ার আগে পা ধোওয়া কেন জরুরি

ঘুমানোর আগে পা ধোয়ার অভ্যাস শরীর ও মনের জন্য উপকারী হতে পারে—বিশেষ করে দীর্ঘ কর্মব্যস্ত দিন শেষে। আয়ুর্বেদ মতে,...