দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয় এবার তামিলনাড়ু–এর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও সিপিএমের সমর্থনে সরকার গঠন করেছে। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
বিজয়ের এই রাজনৈতিক উত্থান অনেকের কাছেই যেন সিনেমার গল্পের মতো। চলচ্চিত্র নির্মাতা এস এ চন্দ্রশেখর–এর ছেলে বিজয় শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন ১৯৮৪ সালের ভেটরি সিনেমার মাধ্যমে। সে সময় অভিনয়ের জন্য তার পারিশ্রমিক ছিল মাত্র ৫০০ রুপি। পরে তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম শীর্ষ তারকায় পরিণত হন।
বর্তমানে বিজয়ের পারিশ্রমিকও ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে আলোচনার বিষয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার আলোচিত চলচ্চিত্র জন নায়গন–এর জন্য তিনি প্রায় ২২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
৫০০ রুপি থেকে ২২০ কোটি রুপিতে পৌঁছানোর এই যাত্রা ভারতীয় বিনোদন ও রাজনীতির অঙ্গনে এক বিরল উত্থানের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।