29.1 C
Dhaka
সোমবার, মে ১১, ২০২৬

বৃষ্টিতে থমকে মিরপুর টেস্ট, শান্ত-মুশফিকে জয়ের স্বপ্ন বাঁচিয়ে বাংলাদেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টে যেন ক্রিকেটারদের সঙ্গে সমানতালে খেলেছে বৃষ্টিও। চতুর্থ দিনের বড় একটা অংশ ভেসে গেছে বৃষ্টির কারণে। প্রায় সাড়ে তিন ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচ এখন অনেকটাই ড্রয়ের দিকে ঝুঁকে পড়েছে।

তবুও শেষ দিনের আগে আশা ছাড়ছে না বাংলাদেশ। চতুর্থ দিন শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। এতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৭৯ রানে।

শেষ দিনে বাংলাদেশের ভরসা হয়ে থাকবেন অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার । শান্ত ৫৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই বাঁহাতি ব্যাটারের সামনে রয়েছে দুই ইনিংসেই শতক হাঁকানোর সুযোগ। অন্যদিকে মুশফিক অপরাজিত আছেন ১৬ রানে। চতুর্থ উইকেটে তাদের জুটি এখন পর্যন্ত ২৪ রানের।

এর আগে দুর্দান্ত ব্যাটিং করেছেন । ৫৬ রানের ইনিংস খেলতে গিয়ে শান্তর সঙ্গে গড়েছেন ১০৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। এই ইনিংসের পথেই টেস্ট ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বাংলাদেশের হয়ে টেস্টে ৫ হাজারি ক্লাবে তার আগে ছিলেন শুধু মুশফিক ও Tamim Iqbal

দিনের শুরুটা অবশ্য সুখকর ছিল না বাংলাদেশের জন্য। ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দ্রুত ফিরে গেলে ২৩ রানেই ২ উইকেট হারায় স্বাগতিকরা। পরে মমিনুল ও শান্তর দৃঢ় জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যদিও বৃষ্টি এসে বারবার ব্যাঘাত ঘটিয়েছে ম্যাচের গতিতে।

এখন সব নজর শেষ দিনের দিকে—বাংলাদেশ কি বড় লক্ষ্য ছুড়ে দিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে পারবে, নাকি বৃষ্টি কেড়ে নেবে সম্ভাব্য রোমাঞ্চ?

- Advertisement -spot_img
সর্বশেষ

ঘুমাতে যাওয়ার আগে পা ধোওয়া কেন জরুরি

ঘুমানোর আগে পা ধোয়ার অভ্যাস শরীর ও মনের জন্য উপকারী হতে পারে—বিশেষ করে দীর্ঘ কর্মব্যস্ত দিন শেষে। আয়ুর্বেদ মতে,...