দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও প্রতিযোগিতামূলক করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী । তিনি বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তাই সময়ের চাহিদা অনুযায়ী উচ্চশিক্ষার কারিকুলাম আধুনিক ও বাস্তবমুখী করতে হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর Nawab Nawab Ali Chowdhury Senate Bhaban-এ আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মেধা পাচার রোধ এবং দেশীয় মেধার বিকাশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
উচ্চশিক্ষিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে তরুণদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সকাল ১০টায় কর্মশালায় অংশ নিতে ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।
সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী
আ ন ম এহসানুল হক মিলন
এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা
এর আগে সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।