31.9 C
Dhaka
বুধবার, মে ১৩, ২০২৬

মন্দির-স্কুলের পাশে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

তামিলনাড়ুতে উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । রাজ্যজুড়ে পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে বলে জানিয়েছে সরকার।

(টাসম্যাক) পরিচালিত দোকানগুলো মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত। গত মাসের বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিকে বড় ধরনের সামাজিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সরকারি তথ্যমতে, বর্তমানে রাজ্যে টাসম্যাকের মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।

রাজস্ব আয়ের বড় উৎস হওয়া সত্ত্বেও এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন বিভিন্ন মহল। ২০২৫ সালে টাসম্যাক থেকে রাজ্যের আয় হয়েছে প্রায় ৪৮ হাজার কোটি রুপি। তারপরও সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বিজয় ‘মাদকাসক্তিমুক্ত তামিলনাড়ু’ গড়ার অঙ্গীকার করেছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম ধাপ।

এদিকে, গত বছর টাসম্যাক ও এর সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালায় । এরপর থেকেই সংস্থাটিকে ঘিরে বিতর্ক তৈরি হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

নারায়ণগঞ্জে আলোচনায় গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের পশুর হাটে এবার সবার নজর কাড়ছে বিরল চেহারার একটি গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি...