31.9 C
Dhaka
বুধবার, মে ১৩, ২০২৬

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

জনপ্রিয়

সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আগামী ১৩ মে বিয়ে করবেন।
দাওয়াত কার্ডের তথ্য অনুযায়ী, তার হবু স্ত্রীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। বুধবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাদের আকদ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাদিক কায়েম। এ সময় তিনি স্পিকারের হাতে নিজের বিয়ের আমন্ত্রণপত্র তুলে দেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক জানান, স্পিকার তাকে নতুন জীবনের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন। পাশাপাশি ডাকসুর বিভিন্ন কার্যক্রম নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তিনি এবং ভবিষ্যতে ডাকসু দেশের জন্য রোল মডেল হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এর আগে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করে তাকে বিয়ের আমন্ত্রণ জানান সাদিক কায়েম।
- Advertisement -spot_img
সর্বশেষ

নারায়ণগঞ্জে আলোচনায় গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের পশুর হাটে এবার সবার নজর কাড়ছে বিরল চেহারার একটি গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি...