31.9 C
Dhaka
বুধবার, মে ১৩, ২০২৬

ইরান ইস্যুতে অনড় ট্রাম্প, অর্থনৈতিক চাপকে দিচ্ছেন কম গুরুত্ব

জনপ্রিয়

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক চাপ থাকলেও ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোই তার সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার।
চীন সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি জানান, দেশের অর্থনৈতিক সংকট তার সিদ্ধান্তে প্রভাব ফেলছে না। তার ভাষায়, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই এখন মূল বিষয়।
ইরানকে ঘিরে ট্রাম্পের এমন অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তার নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেই। কারণ, চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে আমেরিকার বাজারেও। পেট্রলের দাম বৃদ্ধি ও উচ্চ মুদ্রাস্ফীতির কারণে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটার অসন্তোষ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন রিপাবলিকান নেতারা।
এদিকে ট্রাম্পের অবস্থানের পক্ষে কথা বলেছেন স্টিভেন চেউং। তিনি বলেন, প্রেসিডেন্টের প্রধান দায়িত্ব হলো আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করা। তার মতে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যমতে, ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের সময়সীমা আগের মতোই রয়েছে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনো ধরনের বোমা তৈরি করছে না।
তবে ট্রাম্প মনে করেন, সাময়িক অর্থনৈতিক চাপের চেয়ে পারমাণবিক অস্ত্রধারী ইরান বৈশ্বিক নিরাপত্তার জন্য অনেক বড় ঝুঁকি।
- Advertisement -spot_img
সর্বশেষ

নারায়ণগঞ্জে আলোচনায় গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের পশুর হাটে এবার সবার নজর কাড়ছে বিরল চেহারার একটি গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি...