28.4 C
Dhaka
বুধবার, মে ১৩, ২০২৬

কোহলিকে ঘিরে ইনস্টাগ্রাম বিতর্কে নতুন দাবি জার্মান ইনফ্লুয়েন্সারের

জনপ্রিয়

বিরাট কোহলিকে ঘিরে সাম্প্রতিক ইনস্টাগ্রাম বিতর্কে নতুন মোড় এসেছে। জার্মান ইনফ্লুয়েন্সার ও গায়িকা লিজলাজ দাবি করেছেন, কয়েকজন সাংবাদিক তাকে কোহলির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনতে অর্থের প্রস্তাব দিয়েছিলেন।
এক সাক্ষাৎকারে লিজলাজ বলেন, কিছু সাংবাদিক তাকে টাকা দিয়ে কোহলির বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করাতে চেয়েছিলেন। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, প্রচার বা অর্থের জন্য তিনি কখনোই কোহলির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চান না।
তিনি আরও জানান, কোহলি তার পছন্দের ক্রিকেটারদের একজন এবং তিনি এমন কোনো কাজ করতে চান না যা একজন খেলোয়াড়ের সম্মান নষ্ট করে।
সম্প্রতি কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিজলাজের একটি পুরোনো পোস্টে ‘লাইক’ দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। যদিও কোহলি তাকে অনুসরণ করেন না, তবুও ওই ইন্টারঅ্যাকশনের স্ক্রিনশট দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
এর আগেও ২০২৫ সালে অবনীত কৌরকে ঘিরে একই ধরনের বিতর্কে জড়িয়েছিলেন কোহলি। সে সময় তিনি দাবি করেছিলেন, ইনস্টাগ্রামের অ্যালগরিদমের কারণেই ঘটনাটি ঘটেছিল।
এদিকে মাঠের পারফরম্যান্স নিয়েও আলোচনায় রয়েছেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম ১১ ম্যাচে ৩৭৯ রান করলেও শেষ দুই ম্যাচে টানা শূন্য রানে আউট হয়েছেন তিনি। প্লে-অফের আগে তার ফর্ম নিয়ে এখন ক্রিকেটভক্তদের মধ্যে আলোচনা চলছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

নারায়ণগঞ্জে আলোচনায় গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের পশুর হাটে এবার সবার নজর কাড়ছে বিরল চেহারার একটি গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি...