29.8 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

সাবেক অধিনায়ক মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস

জনপ্রিয়
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। বৃহস্পতিবার (১৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাশরাফীর রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।
পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন। এর মধ্যে প্রায় ৮৮ শতাংশ ভোট পড়ে। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মাশরাফী বিন মর্তুজা পান ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পান মাত্র ৭ হাজার ৮৮৩ ভোট।
এই ফলাফলকে ইঙ্গিত করে সারজিস লেখেন, “যেদিন আপনি এই ‘স্যার ডন ব্র্যাডম্যান’ মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসিমুখে এমপি হয়েছিলেন, নড়াইলের বাইরে নিজের কবর আপনি সেদিন নিজেই খুঁড়েছিলেন ভাই।”
তিনি আরও দাবি করেন, মাশরাফী চাইলে ২০২৪ সালের নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিতে পারতেন। কিন্তু তিনি আবারও নির্বাচনে অংশ নেন এবং পরবর্তীতে হুইপের দায়িত্বও গ্রহণ করেন।
পোস্টের আরেক অংশে সারজিস আলম লেখেন, “সারাজীবন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজেই ‘ভোট ফিক্সিং’-এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে ‘নড়াইল এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে গিয়েছিল।”
সবশেষে তিনি লেখেন, “স্যরি, ভাই।”
এদিকে পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ সারজিস আলমের বক্তব্যকে সাহসী মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ব্যক্তিগত আক্রমণ বলেও সমালোচনা করছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নড়াইল এক্সপ্রেস কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।
- Advertisement -spot_img
সর্বশেষ

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও...